• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh Television
    Desh TV Sports
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Fasion
    Desh TV National
    Desh TV Islamic Show
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • জাতীয়

নভেম্বর থেকে প্যাকেটজাত মসলা ও চা বিক্রি শুরু করবে টিসিবি

দেশ টিভি ডেস্ক
  ৩০ অক্টোবর ২০২৬, ১৪:২৩

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
সংগৃহীত
সংগৃহীত

ভোক্তাদের জন্য পণ্যের পরিসর বাড়াতে আগামী নভেম্বর থেকে প্যাকেটজাত হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া ও চা বিক্রির পরিকল্পনা নিয়েছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। সাশ্রয়ী মূল্যে পণ্য সরবরাহের পাশাপাশি বাণিজ্যিক আয় বাড়ানো এবং সরকারি ভর্তুকির ওপর নির্ভরতা কমানোর লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হচ্ছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদ জানান, ইতোমধ্যে কাপড় কাচার সাবান, গোসলের সাবান, ডিটারজেন্ট ও লবণ বিক্রি শুরু করেছে সংস্থাটি। আগামী নভেম্বর থেকে প্যাকেটজাত হলুদ ও মরিচের গুঁড়া বাজারে আনার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি চা বিক্রির অনুমোদন পাওয়া গেছে। নভেম্বরেই এ পণ্য বাজারে আনার আশা করছেন তাঁরা।

টিসিবি চেয়ারম্যান আরও জানান, আটা বিক্রির পরিকল্পনাও রয়েছে। এ ছাড়া বাজারের চাহিদা যাচাই করে নতুন পণ্য যুক্ত করতে জরিপ চালানো হচ্ছে। জরিপের ফল ইতিবাচক হলে পর্যায়ক্রমে এসব পণ্য বাজারে আনা হবে।

টিসিবি সূত্রে জানা গেছে, আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে বাণিজ্যিক কার্যক্রম থেকে আয় বাড়িয়ে আর্থিকভাবে স্বনির্ভর হতে চায় সংস্থাটি। এ লক্ষ্যে পণ্যের পরিসর বাড়ানোর পাশাপাশি সরকারি ভর্তুকির ওপর নির্ভরতা কমানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। নতুন পণ্যগুলো প্রচলিত বাজারদরের চেয়ে কম দামে বিক্রি করা হলেও সংগ্রহমূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করছে টিসিবি। এতে ভোক্তারা সাশ্রয়ী মূল্যে পণ্য পাওয়ার পাশাপাশি সংস্থাটিও কিছুটা মুনাফা করছে।

২০২৫-২৬ অর্থবছরে বাণিজ্যিক কার্যক্রম থেকে ২৪ কোটি ৩৭ লাখ টাকা মুনাফা করেছে টিসিবি। সংস্থাটির চেয়ারম্যান ফয়সল আজাদ বলেন, পণ্যের পরিসর বাড়িয়ে আরও বেশি ভোক্তার কাছে পৌঁছাতে পারলে আয়ও বাড়বে। নতুন পণ্যের মাধ্যমে অতিরিক্ত আয় করাই তাঁদের লক্ষ্য।

বর্তমানে নতুন বাণিজ্যিক পণ্যের মাধ্যমে প্রতি মাসে প্রায় ৫০ লাখ গ্রাহকের কাছে পৌঁছাচ্ছে টিসিবি। চলতি অর্থবছরে এ সংখ্যা ৭০ থেকে ৮০ লাখে উন্নীত করার লক্ষ্য রয়েছে। আগামী অর্থবছরে গ্রাহকসংখ্যা এক কোটিতে নেওয়ার পরিকল্পনা করছে সংস্থাটি।

ফয়সল আজাদ জানান, নতুন পণ্য বিক্রি শুরুর চার মাসের মধ্যে গ্রাহকদের কাছ থেকে মোটামুটি ভালো সাড়া পাওয়া গেছে। তবে গ্রাহকসংখ্যা আরও বাড়াতে চায় টিসিবি। নতুন পণ্য কেনা বাধ্যতামূলক নয় এবং এ উদ্যোগের কারণে ভর্তুকির আওতায় থাকা পণ্যের দাম বাড়বে না বলেও জানান তিনি।

আরও পড়ুন

শনিবারের মধ্যে সরকারি বাসার ভাড়াটে সরানোর নির্দেশ, নয়তো বরাদ্দ বাতিল

প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটি, তদন্তে চার সদস্যের কমিটি

অন্য বিমানে ফেরার সুযোগ থাকলেও সফরসঙ্গীদের নিয়েই ফিরলেন প্রধানমন্ত্রী

এদিকে স্মার্ট কার্ডভিত্তিক বিতরণ কর্মসূচির বাইরে ভোজ্যতেল, ডাল ও চিনিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রির সুযোগও খতিয়ে দেখছে সংস্থাটি। এর অংশ হিসেবে ভোজ্যতেল বিক্রির পরীক্ষামূলক উদ্যোগ চলছে। এ কর্মসূচিতে পণ্য সরবরাহের জন্য সম্ভাব্য ডিলারদের কাছ থেকে আবেদনও আহ্বান করেছে টিসিবি।

এমএম/

  • চা ও প্যাকেটজাত মসলা
  • টিসিবি
এ সম্পর্কিত আরও খবর
টিসিবির কার্ড পাবেন কারা, কী কী থাকতে হবে
টিসিবির কার্ড পাবেন কারা, কী কী থাকতে হবে
টিসিবির সুবিধা পাওয়া থেকে বাদ পড়ছেন কারা, জানালেন বাণিজ্যমন্ত্রী
টিসিবির সুবিধা পাওয়া থেকে বাদ পড়ছেন কারা, জানালেন বাণিজ্যমন্ত্রী
টিসিবির জন্য ৪৪৫ কোটি টাকার তেল-ডাল কিনছে সরকার
টিসিবির জন্য ৪৪৫ কোটি টাকার তেল-ডাল কিনছে সরকার
টিসিবিতে নিম্মমানের পণ্য, দাম বৃদ্ধিতে ক্রেতাদের ক্ষোভ
টিসিবিতে নিম্মমানের পণ্য, দাম বৃদ্ধিতে ক্রেতাদের ক্ষোভ
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
X